কারাগারে মারধরের শিকার ঝাড়খন্ডের সাবেক মুখ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির অভিযোগে আটক ঝাড়খন্ডের সাবেক মুখ্যমন্ত্রী মধু কোড়া কারা-গারে মারধরের শিকার হয়েছেন। গতকাল সোমবার তাঁকে কারাগার থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ বলেছে, সাবেক এই মুখ্যমন্ত্রী কারাগারে অন্য বন্দীদের হামলার শিকার হয়েছেন। তবে মুখ্যমন্ত্রী মধু কোড়া অভিযোগ করেন, কারাগারের কর্মীরাই তাঁকে মারধর করেছেন।আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ থাকার অভিযোগে মধু কোড়ার বিরুদ্ধে তদন্ত চলছে। ঝাড়খন্ডের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা কে কে সোয়ান সাংবাদিকদের জানান, রাঁচির বিরসা মুনধা কারাগারে বন্দীদের সঙ্গে খাবার গ্রহণের সময় মধু কোড়া মারধরের শিকার হয়েছেন। তবে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বন্দীদের জন্য দেওয়া খাবারের মান পরীক্ষা করতে যাওয়ার কারণে কারাগারের কর্মীরা তাঁকে মারধর করেন।৪০ বছর বয়সী সাবেক মুখ্যমন্ত্রী মধু কোড়াকে ২০০৯ সালে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ক্ষমতায় থাকার সময় লাখ লাখ ডলার পাচারেরও অভিযোগ রয়েছে। বিবিসি।