কারাগারে মোবারকের স্বাস্থ্যের অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাগারে মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের স্বাস্থ্যের অবনতি হয়েছে। গতকাল বুধবার কায়রোর তোরা কারাগারের একজন কর্মকর্তা এ কথা জানিয়েছেন।গত বছরের শুরুর দিকে মোবারকের পদত্যাগের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের হত্যায় সহযোগিতার দায়ে গত শনিবার তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরদিনই তাঁকে কায়রোর তোরা কারাগারে নেওয়া হয়।ওই কারা কর্মকর্তা জানান, গতকাল মোবারক বেশ কয়েকবার মাটিতে পড়ে গেছেন। এ ছাড়া শ্বাসকষ্ট দেখা দেওয়ায় কৃত্রিম যন্ত্র দিয়ে তাঁর শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখা হয়েছে।এর আগে মিসরের ফজর পত্রিকার খবরে বলা হয়, কারাগারে মোবারকের মন ভালো নেই। তিনি খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছেন। ওষুধ খাচ্ছেন না। কারও কথার জবাবও দিচ্ছেন না।১৯৮১ সালে ক্ষমতা গ্রহণের পর গত বছরের শুরুর দিকে মিসরে মোবারকের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। আন্দোলনের মুখে ১১ ফেব্রুয়ারি মোবারকের ৩০ বছরের শাসনের অবসান হয়। পিটিআই।