কারাগারে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন-ইসরায়েলি কারাবন্দী স্যামুয়েল শিনবিনকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বিশেষ নিরাপত্তা বাহিনী। ইসরায়েলি পুলিশ জানায়, রিমোনিম কারাগারের তিন রক্ষীর বন্দুক কেড়ে নিয়ে তাঁদের ওপর গুলি চালাতে শুরু করেছিলেন শিনবিন। পরে তাঁকে গুলি করে নিরাপত্তা বাহিনী। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ১৯৯৭ সালে একটি ভয়ংকর খুনের দায়ে তাঁর ২৪ বছরের কারাদণ্ড হয়েছিল। ওই হত্যাকাণ্ডের কয়েক দিন পরই পালিয়ে ইসরায়েলে চলে যান শিনবিন। বিবিসি।