কারাদজিচের প্রত্যাশা বেকসুর খালাসের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসনিয়ার গৃহযুদ্ধের সময়কার কুখ্যাত সার্ব নেতা রাদোভান কারাদজিচ গতকাল বুধবার বলেছেন, কোনো ন্যায়সংগত আদালত তাঁকে দোষী সাব্যস্ত করতে পারবেন না। আজ বৃহস্পতিবার জাতিসংঘ ট্রাইব্যুনালে তাঁর মামলার রায় হওয়ার কথা। গত শতকের নব্বই দশকের ওই যুদ্ধের সময় বসনিয়ায় ভয়াবহ নৃশংসতার অভিযোগ আছে কারাদজিচের বিরুদ্ধে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে জঘন্য নৃশংসতার যেসব ঘটনা ঘটেছে, সেগুলো তারই কয়েকটি। বেপরোয়া কারাদজিচ এক ই-মেইল বার্তায় বলেন, তিনি শান্তিরক্ষায় যুদ্ধ করেছিলেন। তাই খালাসের প্রত্যাশা করছেন। এএফপি