কারাবরণ করতে আরও চার সপ্তাহ সময় পেলেন সঞ্জয় দত্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড তারকা সঞ্জয় দত্তকে কারাবরণের জন্য আরও চার সপ্তাহ সময় দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত। আজ বৃহস্পতিবার তাঁর আত্মসমর্পণের কথা ছিল। ১৯৯৩ সালে মুম্বাইয়ে সংঘটিত ভয়াবহ বোমা হামলায় জড়িত ব্যক্তিদের কাছ থেকে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র কেনার অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন।প্রতিশ্রুত ছবির কাজ শেষ করতে আরও সময় প্রয়োজন—অস্ত্র মামলায় কারাদণ্ড পাওয়া সঞ্জয়ের এমন আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সুপ্রিম কোর্ট তাঁর কারাবরণে এক মাস সময় বাড়িয়ে দেওয়ার আদেশ দেন। সঞ্জয় অবশ্য আত্মসমর্পণে ছয় মাসের সময় চেয়েছিলেন।অবৈধভাবে অস্ত্র কেনা ও তা সংরক্ষণের দায়ে ২০০৬ সালে ভারতের এই জনপ্রিয় অভিনেতা দোষী সাব্যস্ত হন। তিনি এরই মধ্যে এক বছর আট মাস কারাভোগ করেছেন। অস্ত্র মামলায় কারাদণ্ডপ্রাপ্ত হলেও তাঁর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়নি। সঞ্জয় বলেছেন, অযোধ্যায় বাবরি মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে ১৯৯৩ সালে যে হিন্দু-মুসলিম দাঙ্গা বাধে, তা থেকে নিজ পরিবারের সুরক্ষার জন্যই তিনি ওই অস্ত্র কেনেন।গত মাসে আদালত তাঁর কারাদণ্ডের মেয়াদ ছয় বছর থেকে কমিয়ে পাঁচ বছর করার আদেশ দেন। বিবিসি।