কারেন বিদ্রোহীদের সঙ্গে বৈঠক করলেন সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের নিষিদ্ধ সংগঠন কারেন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) একটি প্রতিনিধিদল গতকাল রোববার দেশটির গণতন্ত্রপন্থী ও বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির সঙ্গে বৈঠক করেছে। এর আগে শনিবার দেশটির প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে বৈঠক করে কেএনইউ প্রতিনিধিদল।ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী সু চি ইয়াঙ্গুনে অনুষ্ঠিত এ বৈঠককে ‘গুরুত্বপূর্ণ ঘটনা’ হিসেবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, এ বৈঠক জাতীয় পুনর্গঠন প্রক্রিয়ার বিষয়কে এগিয়ে নিতে সহায়তা করবে।সু চি বলেন, ‘এনএলডির উদ্দেশ্য হচ্ছে সত্যিকারের গণতান্ত্রিক ঐক্য গড়ে তোলা। আমরা বিশ্বাস করি, এ প্রক্রিয়ার মধ্যে সব জাতিসত্তার প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন।’সু চি জানান, একজন আইনপ্রণেতা হিসেবে তাঁর পদকে ব্যবহার করে তিনি জাতিগত সমস্যা নিরসনে সহায়তা করার চেষ্টা করবেন। তিনি বলেন, সবচেয়ে ভালো হয় মিয়ানমারে কোনো নিষিদ্ধ সংগঠন না থাকলে।১ এপ্রিল দেশটির পার্লামেন্টের উপনির্বাচনে জয়ের মাত্র এক সপ্তাহের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে প্রথম কোনো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক করলেন সু চি। এএফপি।