কার্গো বিমানে এসে বিজনেসে বিদায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে মোটা নারী হিসেবে পরিচিতি পাওয়া মিসরের ইমান আহমেদকে আরেক দফা চিকিৎসার জন্য শিগগির ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে নিয়ে যাওয়া হবে। স্থূলতাজনিত সমস্যার চিকিৎসার জন্য ভাড়া করা কার্গো উড়োজাহাজে ভারতে যান ইমান। তবে তিনি এবার আবুধাবি যাবেন আরামদায়ক বিজনেস ক্লাসে চড়ে। গত ফেব্রুয়ারি থেকে মুম্বাইয়ের সাইফি হাসপাতালে ইমানকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই হাসপাতালের চিকিৎসক অপর্ণা ভাস্কর বলেন, ইমান ৫০০ কেজি ওজন নিয়ে এসেছিলেন, এখন তাঁর ওজন ১৭৬ দশমিক ৬ কেজি। ইমানের বোন সম্প্রতি দাবি করেন, মুম্বাইতে চিকিৎসায় তাঁর বিশেষ উন্নতি হয়নি।

এনডিটিভি