কার্বন নিঃসরণ কমাতে সম্মত যুক্তরাষ্ট্র-চীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দুই দেশ যুক্তরাষ্ট্র ও চীন কার্বন নিঃসরণ হ্রাসের ব্যাপারে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। গতকাল শনিবার এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ২০২০ সালের পর গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর পরিকল্পনা অনুযায়ী দেশ দুটি ঐক্যবদ্ধভাবে কাজ করতে আগ্রহী। চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় ষষ্ঠ মার্কিন-চীন কৌশলগত ও অর্থনৈতিক আলোচনায় দুই পক্ষই ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।
চীন সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল বলেন, ওই বৈঠকে দুই দেশ এ বিষয়ে সমঝোতা করে উদাহরণ সৃষ্টি করবে। রয়টার্স।