কার্যকর আলোচনার ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার বলেছেন, ভারতের সঙ্গে কার্যকর ও ফলপ্রসূ শান্তি আলোচনার ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ। গতকাল মঙ্গলবার নয়াদিল্লির উদ্দেশে লাহোর ত্যাগের আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘ইতিহাসকে জিম্মি করে রাখা আমাদের উচিত হবে না।এদিকে ভারত ও পাকিস্তানের শীর্ষ কূটনীতিকেরা গতকাল নয়াদিল্লিতে বৈঠক করেছেন। ভারতের পররাষ্ট্রসচিব নিরুপমা রাও পাকিস্তানের পররাষ্ট্রসচিব সালমান বশিরকে নয়াদিল্লিতে রুদ্ধদ্বার বৈঠকের জন্য স্বাগত জানান। আজ বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার বৈঠক করবেন। তাঁদের এ বৈঠকের প্রস্তুতি পর্ব হিসেবে গতকাল দুই দেশের পররাষ্ট্রসচিবেরা এ রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন। তবে তাৎক্ষণিকভাবে এ বৈঠকের বিস্তারিত কিছু জানা যায়নি।গতকালের বৈঠক সম্পর্কে নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ মুখপাত্র বলেন, ‘আগামী কয়েক মাসে দুই পক্ষের মধ্যে কী ধরনের উদ্যোগ নেওয়া হবে, এই বিষয়ে আলোচনা হওয়ার কথা। এ ছাড়া, কাশ্মীরসহ পারস্পরিক নিরাপত্তার বিষয়ে জোর দেওয়ার কথা।গত ফেব্রুয়ারি থেকে ভারত-পাকিস্তান শান্তি আলোচনা আবার শুরু করার ঘোষণা দেয়। এএফপি ও দ্য হিন্দু অনলাইন।