প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) কার্যক্রম পুনরায় শুরু করার আবেদন গতকাল শুক্রবার খারিজ করে দিয়েছেন নেপিডোর বিশেষ আপিল আদালত। এর পরও এনএলডির নেতা-কর্মীরা দলের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।গত বছরের ২২ নভেম্বর এনএলডিকে অবৈধ সংগঠন ঘোষণা করেন মিয়ানমারের সর্বোচ্চ আদালত। এর বিরুদ্ধে ১৩ জানুয়ারি আপিল করেন সু চি। কিন্তু আপিল আদালত এই আবেদন খারিজ করে দিয়ে আগের রায় বহাল রাখেন।গত বছরের ৭ নভেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে সু চির দল এনএলডি নিবন্ধন না করায় এই দলটিকে বিলুপ্ত ঘোষণা করে সে দেশের জান্তা সরকার। রয়টার্স ও এএফপি।