কাল ম্যান্ডেলা ডে ম্যারাথন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার নামে ম্যান্ডেলা ডে ম্যারাথন কাল রোববার অনুষ্ঠিত হবে। এই ম্যারাথনে ৯৫০ জন প্রতিযোগী অংশ নেবেন। এটাই হবে প্রথম ম্যান্ডেলা ডে ম্যারাথন।দক্ষিণ আফ্রিকার কাজুলু-নাটাল প্রদেশের ইউম্যাগগুনগুনডলভু মিউনিসিপ্যালিটি এই ম্যারাথনের আয়োজন করেছে। কাজুলু-নাটালের রাজধানী পিটারমারিৎজবার্গের ইমবালিতে অবস্থিত মানায়ে হলের সামনে থেকে এ ম্যারাথন শুরু হবে। প্রতিযোগীরা সকাল সাড়ে ছয়টায় দৌড় শুরু করবেন। ১৯৬১ সালের মার্চে আত্মগোপনে যাওয়ার আগে মানায়ে হলেই শেষ বক্তৃতা করেন ম্যান্ডেলা। প্রতিযোগীরা ৪২ দশমিক ২ কিলোমিটার দৌড়ে হোয়িক এলাকায় গিয়ে দৌড় শেষ করবেন। এখানেই ১৯৬২ সালের ৫ আগস্ট ম্যান্ডেলাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে রোবেন দ্বীপে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে দীর্ঘ ২৭ বছর কারাভোগ করেন।ইউম্যাগগুনগুনডলভু মিউনিসিপ্যালিটির মেয়র ইউসুফ বামজি বলেন, ‘আমাদের জাতির জনকের সম্মানে এই ম্যারাথন আয়োজন করা হয়েছে। তাঁর জীবনটাই ছিল ম্যারাথনের দৌড়ের মতো’ দি ইনডিপেনডেন্ট।