কালাশনিকভ আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালাশনিকভ অ্যাসল্ট রাইফেলের উদ্ভাবক মিখাইল কালাশনিকভ আর নেই। গতকাল সোমবার ৯৪ বছর বয়সে রাশিয়ার উদমুরত প্রজাতন্ত্রের রাজধানী ইজহভস্কে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
কালাশনিকভ যে স্বয়ংক্রিয় রাইফেলটি উদ্ভাবন করেন, তা বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহূত একটি আগ্নেয়াস্ত্র। তাঁর নামেই এটির নামকরণ হয়। এর ডিজাইন খুবই সাদামাটা। এটি তৈরি করতে খরচও খুব কম। এর রক্ষণাবেক্ষণও সহজ। বিশের দশকে কালাশনিকভ এটি তৈরি করেন। বিশ্বে বর্তমানে ১০ কোটিরও বেশি কালাশনিকভ রাইফেল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
রাইফেলটি আবিষ্কারের জন্য কালাশনিকভ তৎকালীন সোভিয়েত ইউনিয়নে রাষ্ট্রীয় সম্মান পান। কিন্তু এ থেকে তিনি আর্থিকভাবে খুব বেশি লাভবান হননি। গত নভেম্বরে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ১৯১৯ সালের ১০ নভেম্বর পশ্চিম সাইবেরিয়ায় জন্মগ্রহণ করেন। বিবিসি।