কালি ছোড়া হলো রামদেবের মুখে
ভারতের যোগগুরু রামদেবের মুখে কালো কালি ছুড়েছেন এক ব্যক্তি। গতকাল শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে।আসন্ন বিধানসভার নির্বাচনে কালোটাকার ব্যবহারের বিরুদ্ধে প্রচারণা সম্পর্কে নিজের পরিকল্পনার ব্যাপারে কথা বলার সময় রামদেবের ওপর কালি ছুড়ে মারা হয়। কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে রামদেবের সঙ্গে ছিলেন জনতা পার্টির নেতা সুব্রামানিয়ান স্বামী।কামরান সিদ্দিকী নামের এক ব্যক্তি রামদেবের ওপর কালি ছোড়েন। কালি তাঁর বাঁ চোখের ওপর গিয়ে পড়ে। দিল্লির বাসিন্দা কামরান সিদ্দিকী একটি বেসরকারি সংস্থা (এনজিও) পরিচালনা করেন।কালি ছোড়ার পর রামদেবের সমর্থকেরা কামরানকে ধরে ফেলেন। পুলিশ তাঁকে নিয়ে যাওয়ার আগে মারধর করা হয়। কামরানের শার্ট ছিঁড়ে ফেলে লোকজন। রামদেবের ঘনিষ্ঠ সহযোগী জয়দীপ বলেন, ওয়াকিটকি হাতে নিরাপত্তাকর্মীর ভান ধরে সংবাদ সম্মেলনস্থলে প্রবেশ করেন কামরান। ঘটনার পর রামদেব বলেন, এ ধরনের হামলা তাঁকে নিরুৎসাহিত করতে পারবে না। তিনি পূর্ণ শক্তি নিয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাবেন। দ্য হিন্দু।