কালো তালিকায় ধর্মীয় নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিসংগঠন আল-কায়েদার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মার্কিন বংশোদ্ভূত এক মুসলিম ধর্মীয় নেতাকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র তাঁর ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে।অর্থনৈতিক অবরোধ আরোপ করায় যুক্তরাষ্ট্রে থাকা আল-আওলাকির সব সম্পদ জব্দ করা হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে তাঁর ভ্রমণ ও যুক্তরাষ্ট্র থেকে তাঁর কাছে অর্থ পাঠানোর ওপর নিষেধাজ্ঞা থাকবে।গত বড়দিনের উৎসবের আগমুহূর্তে ডেট্রয়েটগামী বিমানে ব্যর্থ বোমা হামলা পরিকল্পনায় আল-আওলাকির হাত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, তিনি ইয়েমেনে আল-কায়েদা ইন দ্য পেনিনসুলার সঙ্গে জড়িত আছেন।মার্কিন কর্মকর্তারা ইয়েমেনকে সতর্ক করে দিয়েছে যে দেশটি আল-কায়েদার নিরাপদ আশ্রয় হতে যাচ্ছে। আরও সন্দেহ করা হচ্ছে, আল-আওলাকি মার্কিন সেনাকর্মকর্তা নিদান হাসানের সঙ্গে ই-মেইলে যোগাযোগ করেছেন। ওই সেনাকর্মকর্তার বিরুদ্ধে গত নভেম্বর মাসে টেক্সাসে সামরিক ঘাঁটিতে ১৩ জনকে হত্যার অভিযোগ রয়েছে।গত এপ্রিল মাসে মার্কিন সরকার আল-আওলাকিকে গ্রেপ্তার বা হত্যার নির্দেশ জারি করে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ এখন আল-আওলাকির নাম ‘স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট’-এর তালিকায় যুক্ত করেছে।যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের সন্ত্রাসবাদ ও অর্থনৈতিক গোয়েন্দাবিষয়ক আন্ডার সেক্রেটারি স্টুয়ার্ট লেভি বলেন, ‘আনওয়ার আল-আওলাকি প্রমাণ করেছেন, তিনি খুবই বিপজ্জনক। তিনি যুক্তরাষ্ট্র ও বিশ্বের অনেক দেশে মারাত্মক হামলা চালানোর কথা স্বীকার করেছেন।এক বিবৃতিতে লেভি বলেন, আল-আওলাকি সন্ত্রাসী দলগুলোর জন্য তহবিল গঠন, নিয়োগ ও প্রশিক্ষণ, পরিকল্পনা এবং নিরীহ ব্যক্তিদের ওপর হামলার নির্দেশসহ সন্ত্রাসবাদের সব স্তরের কাজের সঙ্গে জড়িত ছিলেন।ট্রেজারি কর্মকর্তা বলেন, আল-আওলাকি স্বীকার করেছেন, তিনি একিউএপি’র প্রতি আনুগত্য থাকার শপথ করেছেন।ডেট্রয়েটগামী বিমানে বোমা হামলাচেষ্টার সময় ওমর ফারুক আবদুল মুতালিব নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছিল। ট্রেজারি কর্মকর্তা জানান, ওমর ওই ঘটনার আগে আল-আওলাকির সঙ্গে দেখা করে তাঁর কাছ থেকে হামলার নির্দেশনা নেন। বিবিসি।