কালো তালিকায় ভারতের ৮৩৩ স্বেচ্ছাসেবী সংস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্থার তহবিল নয়-ছয় করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভারতের ৮৩৩টি স্বেচ্ছাসেবী সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন ‘কাউন্সিল অব অ্যাডভান্সমেন্ট অব পিপলস অ্যাকশন অ্যান্ড রুরাল টেকনোলজি’ বা কাপার্ট ইতিমধ্যেই এসব সংগঠনকে তালিকাভুক্ত করার নোটিশ পাঠিয়ে দিয়েছে। কাপার্ট বলেছে, ওই সব সংগঠনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের প্রমাণ মিলেছে।