কাশ্মীর ইস্যুতে স্থায়ী সমাধান চায় পাকিস্তান: জারদারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, তাঁর দেশ কাশ্মীর ইস্যুতে স্থায়ী সমাধান চায়। তিনি বলেন, স্থায়ী সমাধানের লক্ষ্যে ভারতের সঙ্গে ‘ফলমুখী অব্যাহত আলোচনা’ চায় পাকিস্তান।কাশ্মীরি নেতা হুরিয়াত, কনফারেন্সের চেয়ারম্যান মিরওয়াইজ মোহাম্মদ উমর ফারুকের সঙ্গে এক বৈঠকে পাকিস্তানের প্রেসিডেন্ট এ কথা বলেন। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের বাইরে এই বৈঠক হয়।কাশ্মীরিদের প্রতি পাকিস্তানের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করে জারদারি বলেন, কাশ্মীরের জনগণ তাদের মর্যাদা ও স্বাধীনতার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। তাদের প্রতি পাকিস্তানের রাজনৈতিক, নৈতিক ও কূটনৈতিক সমর্থন অব্যাহত থাকবে।জারদারি বলেন, পাকিস্তান বিশ্বাস করে, ভারতের সঙ্গে ফলমুখী অব্যাহত আলোচনাই পারে কাশ্মীর বিতর্কের স্থায়ী সমাধানের পরিবেশ সৃষ্টি করতে। আর কাশ্মীরের জনগণের প্রত্যাশাও এটা। জম্মু ও কাশ্মীরের জনগণের প্রতি সমর্থন দানের জন্য জারদারিকে ধন্যবাদ জানান সর্বদলীয় হুরিয়াত কনফারেন্সের প্রধান মিরওয়াইজ। ডন।