কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনা কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনারা গুলি করে একজন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনা কর্তৃপক্ষ। আজ বুধবার রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।

পাকিস্তানি সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানান, গুলিতে আরেকজন আহত হয়েছেন।

এ মাসেই ভারত-পাকিস্তানের কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার কাছে পাঁচজন ভারতীয় সেনা নিহত হওয়ার ঘটনার পর এটি ঘটল। এ ঘটনার জন্য ভারতীয় সামরিক বাহিনী পাকিস্তানের সেনাদের দায়ী করেছে। পাকিস্তান এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।