কাশ্মীরজুড়ে আবার কারফিউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতশাসিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরসহ অন্যান্য বড় শহরে গতকাল শুক্রবার আবার কারফিউ জারি করা হয়। শুক্রবার বিচ্ছিন্নতাবাদীদের ডাকা বিক্ষোভের সময় সংঘাত এড়াতে এই কারফিউ জারি করা হয়।শ্রীনগরের এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে কারফিউ জারি করা হয়েছে।’কাশ্মীরে গত তিন মাসের বিক্ষোভে এ পর্যন্ত ১০৪ জন নিহত হয়েছে। এ সময়ে প্রতি শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ এবং নিরাপত্তাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলী গিলানি শুক্রবার বিক্ষোভ না করে শনি-রোববার করার জন্য লোকজনের প্রতি আহ্বান জানিয়েছেন।কাশ্মীরের এক কর্মকর্তা বলেন, ‘কোনো বিচ্ছিন্নতাবাদী নেতাকেই বিক্ষোভ করে জনজীবনে অচলাবস্থা সৃষ্টি করতে দেওয়া হবে না।’ টাইমস অব ইন্ডিয়া।