কাশ্মীরে নারী নিপীড়নের অভিযোগ নিয়ে পদত্যাগ করলেন মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন নারী চিকিত্সককে নিপীড়নের চেষ্টার অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করেছেন ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজ্য স্বাস্থ্যমন্ত্রী সাব্বির আহমেদ খান।

আজ শুক্রবার বিবিসির এক খবরে বলা হয়, একজন জ্যেষ্ঠ স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ সাব্বিরের বিরুদ্ধে তাঁর কাছে যৌন আকাঙক্ষা প্রকাশ করার এবং তাঁকে শারীরিক নিপীড়নের চেষ্টার অভিযোগ আনেন ।
ওই চিকিত্সক জানান, কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে নিজ কার্যালয়ে তাঁকে (চিকিত্সক) নিপীড়নের চেষ্টা করেন সাব্বির।
এদিকে নারী চিকিত্সককে উত্পীড়নের চেষ্টার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন সুশীল সমাজের প্রতিনিধি ও চিকিত্সকেরা। তাঁরা ওই ‘বর্বরোচিত’ কর্মকাণ্ডের প্রতিবাদে সপ্তাহান্তে ধর্মঘটও ডেকেছে।
এর আগে ক্ষমতাসীন সরকারের একজন শীর্ষ কর্মকর্তা কাশ্মীরের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
সাব্বির আহমেদ ক্ষমতাসীন কংগ্রেস পার্টির সদস্য।