কাশ্মীরে ফের কারফিউ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে কট্টর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর বিক্ষোভ ঠেকাতে কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার আবারও এক দিনের কারফিউ জারি করেছে। এক সপ্তাহের বেশি সময়ের মধ্যে কাশ্মীরে এটাই প্রথম কারফিউ। সর্বদলীয় হুররিয়াত সম্মেলনের নেতা সাইদ আলী শাহ গিলানিকে তাঁর শ্রীনগরের বাসায় গৃহবন্দী রাখা হয়েছে। এ কারণে তিনি বিক্ষোভ নিয়ে তাঁর বাড়ি অভিমুখে এগিয়ে যাওয়ার জন্য বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁর এই আহ্বানে সেখানে অচলাবস্থার সৃষ্টি হওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। তবে যাতে গুলি ছোড়ার মতো কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য কারফিউ জারি করা হয়েছে।গত জুনে কাশ্মীরে পুলিশের টিয়ার শেলের আঘাতে এক স্কুলছাত্রের মৃত্যু হয়। এর পর থেকে কাশ্মীরে সহিংসতায় শতাধিক বেসামরিক নাগরিকের মৃত্যু হয়। এএফপি।