কাশ্মীরে বন্দুকধারীদের গুলিতে জওয়ান নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে গতকাল বৃহস্পতিবার বন্দুকধারীদের হামলায় আধা সামরিক বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক আবদুল গনি মীর বলেন, হামলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্য আহত হন। পরে এঁদের মধ্যে একজনের মৃত্যু হয়। কর্মকর্তারা বলেন, বিএসএফের সদস্যরা গাড়িতে করে শ্রীনগরের উপকণ্ঠ নাওগামে টহল দেওয়ার সময় ওই ঘটনা ঘটে। এএফপি।