কাশ্মীরে সরকারের শীর্ষ পদে সাবেক জঙ্গিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের সরকারের বিভিন্ন শীর্ষ পদে সাবেক জঙ্গিরা চাকরি করছেন। তাঁদের অনেকে কাশ্মীরের প্রশাসনিক কিংবা পুলিশ সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরিতে যোগ দিয়েছেন। পাশাপাশি পাবলিক সার্ভিস কমিশনের বিচার বিভাগীয় পরীক্ষায়ও উত্তীর্ণ হন আরও অনেকে।চলতি বছরের উচ্চ বিচার বিভাগীয় পরীক্ষায় শীর্ষস্থান অধিকারীদের বিষয়ে সিআইডির তদন্তের জন্য নিয়োগ আগামী ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রাখা হয়। এরপরই বিষয়টি গণমাধ্যমে ফাঁস হয়ে পড়ে।সরকারের শীর্ষ এক কর্মকর্তা জানান, ঘটনা সত্য। বর্তমানে উত্তর কাশ্মীরে কর্মরত ১৯৯৬ ব্যাচের একজন সরকারি কর্মকর্তা একসময় হিজবুল মুজাহিদিন জঙ্গি ছিলেন। তিনি বোমা তৈরিতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। বিস্ফোরণে তাঁর বাঁ হাত উড়ে গেছে।একই সূত্র জানায়, ১৯৯৯ ব্যাচের একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাও হিজবুল মুজাহিদিনের সদস্য ছিলেন। তিনি এখন মধ্য কাশ্মীরে কর্মরত। টাইমস অব ইন্ডিয়া অনলাইন।