কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে জুতা ছুড়ে মারল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গতকাল রোববার জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে জুতা ছুড়ে মেরেছেন এক বিক্ষুব্ধ পুলিশকর্মী। তবে জুতা তাঁর গায়ে লাগেনি। গতকাল সকালে কাশ্মীরের রাজধানী শ্রীনগরের বকসি স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পর মুখ্যমন্ত্রী যখন অভিবাদন গ্রহণ করছিলেন তখন এ ঘটনা ঘটে। সাধারণ পোশাকে আসা দুর্নীতির দায়ে বহিষ্কৃত পুলিশের সাবেক প্রধান কনস্টেবল আবদুল আহাদ জান পেছন খেকে মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে বাদামি রঙের একটি জুতা ছুড়ে মারেন। সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা আবদুল আহাদকে আটক করেন। এরপর মুখ্যমন্ত্রী যথারীতি ভাষণ দেন। ভাষণে তিনি এ ব্যাপারে বলেন, প্রতিবাদের আরও ভাষা আছে। এটা প্রতিবাদের হাতিয়ার নয়। তবে এটা পাথর ছোড়ার চেয়ে ভালো।