কাশ্মীরের শ্রীনগরে কারফিউ জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে কারফিউ জারি করা হয়েছে। ওয়ামিক ফারুক নামে ১৫ বছরের এক কিশোরকে হত্যার প্রতিবাদে সহিংস বিক্ষোভের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার থেকে এ কারফিউ জারি করা হয়। গত রোববার পুলিশের নিক্ষেপ করা টিয়ার শেলের আঘাতে ওয়ামিক ফারুক মাথায় আঘাত পায়। পরে তার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে শ্রীনগরের মুসলিমেরা ক্ষোভে ফুঁসে ওঠে। গত এক সপ্তাহ ধরে চলা এ সংঘর্ষে অন্তত ১০০ ব্যক্তি আহত হয়েছে। গতকালের সংঘর্ষেই ২৫ জন আহত হয়। এদিকে যে কর্মকর্তার নির্দেশে নিক্ষেপ করা টিয়ার শেলের আঘাতে ফারুকের মৃত্যু হয়েছে, সেই কর্মকর্তাকে গতকাল সাময়িক বরখাস্ত করা হয়েছে। শ্রীনগরের পুলিশ কর্মকর্তা পারভেজ আহমেদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্যই কারফিউ জারি করা হয়েছে। এএফপি।