কাশ্মীরের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের রেলওয়ে কর্তৃপক্ষ কাশ্মীরের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে। দুই বছর আগে ওই অঞ্চলের শান্তি ও সমৃদ্ধির স্মারক হিসেবে এ রেল যোগাযোগ শুরু হয়েছিল।বারামুল্লা স্টেশন থেকে দক্ষিণের কাজীগঞ্জ পর্যন্ত ১২০ কিলোমিটার ওই রেলপথে ১৫টি স্টেশন আছে। রেল বিভাগের অতিরিক্ত বিভাগীয় ব্যবস্থাপক আর এস ঘেরা গতকাল বুধবার বলেন, সপোরি রেলস্টেশনে অব্যাহত হামলা ও অগ্নিসংযোগের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘রেলের কর্মকর্তা-কর্মচারী ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ট্রেন চালু করা হবে না। এখনো হামলা ও অগ্নিসংযোগে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারিনি।’ আর এস ঘেরা বলেন, জুন মাস থেকে ভারত-বিরোধী বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে ৪০ জনের বেশি নিহত হয়েছেন। মুসলমান-অধ্যুষিত কাশ্মীর উপত্যকায় দেড় হাজার রেলকর্মী আছেন। রাজ্য সরকার নিরাপত্তার নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত আমরা তাঁদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিতে পারি না। এএফপি।