কাসাব-কাণ্ড: শুরু থেকে শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ নভেম্বর ২০০৮লস্কর-ই-তাইয়েবার ১০ জন সদস্য মুম্বাইয়ের দুটি বিলাসবহুল আবাসিক হোটেল, একটি ইহুদি সেন্টার, একটি হাসপাতাল ও একটি ব্যস্ত রেলস্টেশনে সমন্বিত হামলা চালান।২৯ নভেম্বর ২০০৮ প্রায় তিন দিনের অবরুদ্ধ অবস্থা শেষে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আবার মুম্বাইয়ের নিয়ন্ত্রণ নেন। ওই জঙ্গি হামলায় মোট ১৬৬ জন নিহত হন।২৩ মার্চ ২০০৯কাসাব তাঁর বিচারের শুরুতে কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ আদালতের মুখোমুখি হন। এ সময় তিনি পাকিস্তান থেকে তাঁর আসার কথা নিশ্চিত করেন।৩ মে ২০১০হত্যাকাণ্ড ঘটানো ও ভারতের বিরুদ্ধে লড়াই করার মতো অভিযোগে দোষী সাব্যস্ত হন কাসাব। এদিন আদালতের কাঠগড়ায় তাঁকে নির্বিকার দেখা যায়।৬ মে ২০১০বিশেষ একটি আদালত তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ঘোষণা দেন। বিচারক রায়ে কাসাবের অপরাধকে ‘একেবারেই ব্যতিক্রমী’ দুষ্কর্ম বলে আখ্যায়িত করেন।৩১ জানুয়ারি ২০১২কাসাব ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন। কাসাব দাবি করেন, তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। যুক্তিসংগত প্রমাণ ছাড়াই তাঁর বিরুদ্ধে কিছু অভিযোগ গঠন করা হয়েছে।২৯ আগস্ট ২০১২ সুপ্রিম কোর্ট ওই রায় বহাল রাখেন। এ সাজার কোনো বিকল্প নেই বলেও মত দেন সর্বোচ্চ আদালত।৫ নভেম্বর ২০১২রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কাসাবের ক্ষমাভিক্ষার আবেদন নাকচ করে দেন। ২১ নভেম্বর ২০১২ পুনে শহরের ইয়েরবাড়া কারাগারে সকাল সাড়ে সাতটায় কাসাবের ফাঁসি কার্যকর করা হয়।