কাসাবের পেছনে ব্যয় হয়েছে ২৫ কোটি রুপির বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি আজমল কাসাবের পেছনে মহারাষ্ট্র সরকার এ পর্যন্ত ২৫ কোটির রুপির বেশি ব্যয় করেছে। গত বুধবার রাজ্য বিধানসভায় দেওয়া ভাষণে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আর আর পাতিল এ কথা জানান। বিধানসভায় দেওয়া ভাষণে পাতিল পাকিস্তানি সন্ত্রাসী কাসাবের পেছনে যে ব্যয় হয়েছে, তার বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারে কাসাবের বিশেষ নিরাপত্তা সেলের জন্য ব্যয় হয়েছে পাঁচ কোটি ২৫ লাখ রুপি। আর কাসাবের নিরাপত্তা বিধানের দায়িত্ব দেওয়া হয়েছে ইন্দো তিব্বতীয় বর্ডার পুলিশের (আইটিবিপি) ওপর। তাদের দিতে হয়েছে ১৯ কোটি রুপি। পাতিল বলেন, কাসাবের নিরাপত্তায় নিয়োজিত পুলিশকে বেতন বাবদ এক কোটি ২২ লাখ ১৮ হাজার ৪০৬ রুপি ব্যয় হয়েছে। এ ছাড়া কাসাবের চিকিৎসায় ২৮ হাজার ৬৬ রুপি এবং খাবারের জন্য ৩৪ হাজার ৯৭৫ রুপি ব্যয় হয়েছে।২০০৮ সালের ২৬ নভেম্বর ভারতের মুম্বাইয়ে কমান্ডো ধাঁচে চালানো সন্ত্রাসী হামলার ঘটনায় একমাত্র কাসাবকে জীবিত গ্রেপ্তার করা হয়। ওই হামলায় ১৬৬ জনের প্রাণহানি হয়। এনডিটিভি।