কাসাবের মৃত্যুদণ্ড কার্যকর হবে এ বছরের শেষ দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজমল আমির কাসাবের মৃত্যুদণ্ড এ বছরের শেষের দিকে কার্যকর করা হবে। ভারত সরকার গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছে। কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রী জি কে পিল্লাই গতকাল একটি টেলিভিশনকে বলেন, মুম্বাই বিশেষ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কাসাব উচ্চ আদালতে আপিল না করলে এ বছরের শেষের দিকেই ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।গণহত্যা ও ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অবতীর্ণ হওয়ার দায়ে ৬ মে মুম্বাইয়ের বিশেষ আদালত পাকিস্তানি জঙ্গি কাসাবকে মৃত্যুদণ্ড প্রদান করেন। মুম্বাই হাইকোর্ট এই মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন করার পরই কেবল তা কার্যকর করা যাবে।পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার ১০ জঙ্গি ২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয়ের বিভিন্ন স্থাপনায় সন্ত্রাসী হামলা চালায়। এতে ১৬৬ জন নিহত হন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নয়জন জঙ্গি নিহত হয়। একমাত্র কাসাবকেই জীবিত অবস্থায় গ্রেপ্তার করা হয়। পিটিআই অনলাইন।