কাসাবের মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের রায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালের সন্ত্রাসী হামলার একমাত্র জীবিত সন্ত্রাসী আজমল কাসাবের মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের ব্যাপারে আজ রায় দেওয়া হবে। নয় মাস আগে সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।বোম্বে হাইকোর্টের বিচারপতি রঞ্জনা দেশাই ও আরভি মোরের সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ কাসাবের মৃত্যুদণ্ড দেওয়া হবে কি-না সে ব্যাপারে রায় ঘোষণা করবেন। একই সঙ্গে ওই হামলায় সহায়তাকারী দুই ভারতীয়কে অব্যাহতি দেওয়ার বিরুদ্ধে মহারাষ্ট্র সরকারের করা আবেদনের বিষয়েও রায় দেওয়া হবে।অব্যাহতি পাওয়া ব্যক্তিরা হলেন ফাহিম আনসারি ও সাবাউদ্দিন আহমেদ। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, যেসব স্থানে মুম্বাই হামলা চালানো হয়েছে, সেসব স্থানের মানচিত্র তাঁরা পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার কাছে সরবরাহ করেন। এরপর লস্কর-ই-তাইয়েবা ওই মানচিত্র কাসাবসহ অন্য নয় সন্ত্রাসীর কাছে পৌঁছে দেয়। পিটিআই।