কায়রোয় ইসরায়েলি রাষ্ট্রদূতের প্রত্যাবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইৎজহাক লেভানন গতকাল রোববার কায়রোয় ফিরেছেন। গত সেপ্টেম্বরে কায়রোয় অবস্থিত ইসরায়েলি দূতাবাসে বিক্ষোভকারীদের হামলার পর লেভাননকে প্রত্যাহার করা হয়েছিল।বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, ইসরায়েলি রাষ্ট্রদূতের প্রত্যাবর্তনের খবর ঘোষণা করা হয়নি এবং সম্পূর্ণ গোপনীয়তার মধ্যে তিনি কায়রোয় ফিরেছেন। তুরস্কের ইস্তাম্বুল থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি বিমানযোগে লেভানন কায়রোয় পৌঁছান।৯ সেপ্টেম্বর কায়রোর ইসরায়েলি দূতাবাসের প্রধান কার্যালয়ে মিসরীয় বিক্ষোভকারীরা ব্যাপক হামলা চালায়। তারা দূতাবাস ভবনে ঢুকে ভাঙচুর করে ও ইসরায়েলি পতাকা ছিঁড়ে। এএফপি।