কায়রোয় সতর্ক অবস্থানে নিরাপত্তা বাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক সংগঠনগুলোর কায়রোতে ‘শহীদদের শুক্রবার’ কর্মসূচি উপলক্ষে গতকাল সতর্ক অবস্থান নেয় নিরাপত্তা বাহিনী। মুরসি-সমর্থকদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নের প্রতিবাদে গতকাল ওই কর্মসূচি দেওয়া হয়।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, মিসর-সংকট নিয়ে ‘গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের’ সন্নিকটে রয়েছেন তাঁরা।এদিকে মুরসির সংগঠন মুসলিম ব্রাদারহুডের আটক শীর্ষ তিন নেতার বিচার কাল রোববার শুরু হচ্ছে।মিসরের সেনাবাহিনী গত ৩ জুলাই দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই তাঁর সমর্থকেরা বিশেষ করে জুমার দিন শুক্রবার বিক্ষোভ করে আসছেন। গত ১৪ জুলাই রক্তক্ষয়ী অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী কায়রোর দুটি বিক্ষোভস্থলথেকে তাঁদের উচ্ছেদ করে।ব্রাদারহুডসহ সেনা অভ্যুত্থানবিরোধী কয়েকটি সংগঠন গতকাল শুক্রবার জুমার নামাজের পর কায়রোর ২৮টি মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করার ঘোষণা দেয়। এই কর্মসূচির নাম দেওয়া হয় ‘শহীদদের শুক্রবার’। গতকালের কর্মসূচিতে উপস্থিতির হার তূলনামূলক অনেক কম ছিল।গতকাল রাবা আল আদাবিয়া মসজিদ, নাহদা স্কয়ার, প্রেসিডেন্ট ভবন, প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ কায়রোর বিভিন্ন স্থানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন ছিল। অবশ্য, তাদের উপস্থিতি ব্রাদারহুডের আগের কর্মসূচিগুলোর সময়কার তুলনায় অনেক কম ছিল। তবে কায়রোর অধিকাংশ এলাকাতেই মোটের ওপর স্বাভাবিক অবস্থা দেখা যায়।‘সহিংসতায় উস্কানি’ দেওয়ার অপরাধেগত মঙ্গলবার গ্রেপ্তার হওয়া ব্রাদারহুডের আধ্যাত্মিক নেতা মোহাম্মদ বাদির বিচার কাল রোববার শুরু হওয়ার কথা রয়েছে। তাঁর দুই সহযোগী খাইরাত আল-শাতের এবং সাদ আল-কাতানির বিচারও একই সঙ্গে শুরু হচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ওবামা বলেছেন, মিসরে সামরিক বাহিনীর সহিংস দমন-পীড়নের ব্যাপারে একটি সম্ভাব্য ‘চূড়ান্ত প্রতিক্রিয়ার’ কাছাকাছি রয়েছেন তাঁরা। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ওবামা বলেন, তাঁর প্রশাসন মার্কিন-মিসর সম্পর্কের একটি ‘পূর্ণাঙ্গ মূল্যায়ন’ করছে। মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর মিসরের সেনাবাহিনীকে সমঝোতার পথে হাঁটাতে যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে চেষ্টা করেছিল। তবে তারা সেই সুযোগ নেয়নি। রয়টার্স, আল-জাজিরা ও সিএনএন।