কায়ানির বক্তব্য চ্যালেঞ্জ করে আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানির সাম্প্রতিক একটি ‘রাজনৈতিক’ বক্তব্যকে চ্যালেঞ্জ করে আদালতে একটি আবেদন পেশ করেছেন ইনাম রহিম নামের একজন অবসরপ্রাপ্ত কর্নেল।ইনাম রহিম অভিযোগ করেন, কায়ানি নিয়ম লঙ্ঘন করে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। একজন সেনাপ্রধানের সেই অধিকার নেই। কায়ানি তাঁর বর্তমান পদের মেয়াদ সম্প্রসারণের মাধ্যমে ইতিমধ্যে সামরিক আইন লঙ্ঘন করেছেন।বিশ্লেষকদের একটি অংশ কায়াইনর ওই বক্তব্যকে দেশের উচ্চ আদালত ও সংবাদমাধ্যমের প্রতি একধরনের চ্যালেঞ্জ বলে মনে করছে।সামরিক বাহিনীর সদর দপ্তরে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে জেনারেল কায়ানি ৫ নভেম্বর বলেছিলেন, জনগণ ও সশস্ত্র বাহিনীর মধ্যে বিভাজন তৈরির যেকোনো চেষ্টা দেশের বৃহত্তর স্বার্থের পরিপন্থী। ডন।