কিংবদন্তি নায়িকা মমতা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের কৃষি প্রতিমন্ত্রী ও বিধায়ক বেচারাম মান্না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘বিধানচন্দ্র রায়ের পর ঈশ্বর যাঁকে উন্নয়নের কান্ডারি করে পাঠিয়েছেন, তিনি হলেন কিংবদন্তি নায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়।’
হুগলি জেলার সিঙ্গুরে গতকাল শুক্রবার দুপুরে একটি ডিগ্রি কলেজের উদ্বোধন করতে গিয়ে বিধায়ক বেচারাম মান্না হঠাত্ বলে ফেলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশেই সরকারি এই কলেজে পঠনপাঠন হবে। তাঁর এই বক্তব্যে স্তম্ভিত হয়ে যান উপস্থিত শ্রোতারা। এই কথা শোনার পর তৃণমূলের জেলা নেতারা অস্বস্তিতে পড়ে যান। কিন্তু কোনো নেতাই এ ব্যাপারে মুখ খোলেননি।