কিউবায় কাস্ত্রোর সঙ্গে আনসারির বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারি কিউবা সফরকালে দেশটির বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর সঙ্গে বৈঠক করেছেন। আনসারির সফরে ভারত ও কিউবার মধ্যে সম্প্রচারবিষয়ক একটি সহযোগিতা চুক্তি হয়েছে।
জোটনিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) প্রতিষ্ঠাকালীন দুই সদস্যরাষ্ট্র ভারত ও কিউবার মধ্যে উষ্ণ সম্পর্ক রয়েছে। কাস্ত্রো ও আনসারির গত বুধবারের ৬৫ মিনিটব্যাপী বৈঠকে সেই উষ্ণতারই প্রতিফলন ঘটে। কিউবার বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর সঙ্গেও বৈঠক করেছেন আনসারি।
৮৭ বছর বয়সী কাস্ত্রো গত কয়েক মাসের মধ্যে এই প্রথম কোনো বিদেশি নেতার সঙ্গে বৈঠক করলেন। অসুস্থতার কারণে ২০০৬ সালের জুলাইয়ে রাষ্ট্রীয় দায়িত্ব থেকে অব্যাহতি নেন তিনি।
পেরু সফরশেষে বুধবার কিউবায় পৌঁছান আনসারি। তাঁর পেরু সফরে দেশটির সঙ্গে ভারতের চারটি চুক্তি হয়। পিটিআই।