কিউবার ‘লৌহমানবী’ মার্তার অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবায় সরকারবিরোধী হিসেবে পরিচিত ‘লৌহমানবী’ মার্তা বিয়েত্রিজ রোক অনশন করছেন। কমিউনিস্টশাসিত দ্বীপরাষ্ট্রটিতে বিরোধীদের ওপর সরকারের নানা নিপীড়নমূলক ব্যবস্থার প্রতিবাদে তিনি গত সোমবার অনশন শুরু করেন। ডায়াবেটিসে আক্রান্ত ৬৭ বছর বয়সী মার্তা হাভানায় নিজ বাড়িতে অনশন শুরু করেন। তিনি বলেন, বিরোধীদের প্রতি সরকারের আচরণ ‘অসহনীয় ও অসমর্থনযোগ্য’। ৪৮ ঘণ্টাব্যাপী অনশনকালে তিনি কেবল পানি পান করবেন এবং তাঁর রক্তে চিনির পরিমাণ আকস্মিক কমে গেলেও ‘সরকারি কোনো চিকিৎসকের’ সাহায্য নেওয়া থেকে বিরত থাকবেন। ৪৮ ঘণ্টা এই অনশন চলবে। অর্থনীতিবিদ মার্তা বিয়েত্রিজ ১৯৮৯ সাল থেকে সরকারবিরোধী আন্দোলন শুরু করেন। এএফপি।