কিউবায় বিদেশি গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবায় ১৯৫৯ সালের বিপ্লবের পর এই প্রথম বিদেশ থেকে আমদানিকৃত গাড়ি বিক্রির অনুমতি দিয়েছে সরকার। কিন্তু গাড়ির দাম দেখে মানুষের চক্ষু চড়কগাছ। সরকারিভাবে আমদানি করা গাড়ির দাম হাঁকা হয়েছে স্বাভাবিক দামের চেয়ে ৪০০ ভাগ বা তারও বেশি। ৫৩ হাজার মার্কিন ডলার মূল্যের একটি পোগো ৫০৮ মডেলের গাড়ির দাম ধরা হয়েছে দুই লাখ ৬২ হাজার মার্কিন ডলার। অথচ দেশটির সরকারি কর্মকর্তাদের মাথাপিছু মাসিক গড় আয় মাত্র ২০ মার্কিন ডলার। সরকার বলছে, যোগাযোগব্যবস্থার উন্নয়নে এ টাকা ব্যবহার হবে। বিবিসি