কিউবায় বিমান হামলার পরিকল্পনা ছিল কিসিঞ্জারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্টমন্ত্রী হেনরি কিসিঞ্জার কিউবায় বিমান হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন। সম্প্রতি প্রকাশিত ব্যাক চ্যানেল টু কিউবা নামক একটি গবেষণাগ্রন্থে এ তথ্য দেওয়া হয়েছে। খবর বিবিসির।
গবেষণাগ্রন্থটি লিখেছেন আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক উইলিয়াম এম লিওগ্রান্ড ও ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভসের কিউবা ডকুমেন্টেশন প্রজেক্টের পরিচালক পিটার কোর্নব্লু। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভসের অনুরোধে প্রায় ৪০ বছর আগের পরিকল্পনার কাগজপত্র সম্প্রতি গবেষকদের কাছে উন্মুক্ত করা হয়।
১৯৭৬ সালে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় কিউবার সেনা অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার নাখোশ ছিলেন। আফ্রিকার অপর কোনো দেশে কিউবা কোনো সামরিক হস্তক্ষেপ করলেই এর প্রতিঘাত হিসেবে বিমান হামলার পরিকল্পনা করা হয়েছিল।