কিউবায় রাউল কাস্ত্রোর সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাত্
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর সঙ্গে গত মঙ্গলবার মার্কিন আইনপ্রণেতাদের একটি প্রতিনিধিদল সাক্ষাত্ করেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পুনর্নির্বাচিত হওয়ার পর এই প্রথম কোনো মার্কিন প্রতিনিধিদল কিউবায় গেল।কিউবার সরকারি সম্প্রচার কেন্দ্র থেকে এক বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিজ পারিলা মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে অংশ নেন এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।এর আগে কূটনৈতিক সূত্র জানায়, কিউবার সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে মার্কিন আইনপ্রণেতাদের একটি প্রতিনিধিদল হাভানায় রয়েছে এবং তারা ল্যাপটপ ও স্যাটেলাইট ফোন দেওয়ার জন্য কারাগারে থাকা এক মার্কিন ঠিকাদারের সঙ্গে সাক্ষাত্ করবে। এএফপি।