কিছু বিষয়ে দুই কোরিয়ার মতৈক্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর ও দক্ষিণ কোরিয়ার উচ্চপর্যায়ের আলোচনায় দুই দেশে বিভক্ত পরিবারের স্বজনদের পুনর্মিলনীর বিষয়ে মতৈক্য হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে উত্তর কোরিয়া। গতকাল শুক্রবার দুই কোরিয়ার ওই আলোচনা শেষ হয়। আলোচনা শেষে যৌথ বিবৃতি সাংবাদিকদের পড়ে শোনান দক্ষিণ কোরিয়ার আলোচক দলের প্রধান কিম কিয়ো-হাইয়ুন। এএফপি।