কিছুটা ‘অপমান বোধ’ করছিলেন মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বলেছেন, মামলায় জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন জানাতে গত শুক্রবার করাচির আদালতে যখন বিচারকের সামনে দাঁড়ান, তখন তিনি কিছুটা ‘লজ্জা ও অপমান বোধ’ করছিলেন।আদালতে মোশাররফকে লক্ষ্য করে ওই দিন একজন আইনজীবী জুতা নিক্ষেপ করেন। সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যার ষড়যন্ত্র এবং বিচারপতিদের অবৈধভাবে বরখাস্ত করার অভিযোগে করা মামলায় মোশাররফ জামিনের মেয়াদ বৃদ্ধির ওই আবেদন জানাতে আদালতে যান। দি ইন্ডিয়ান এক্সপ্রেস।