কিম জং-উনের চাচাকে অব্যাহতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন সামরিক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে তাঁর চাচা জ্যাং সং-থায়েককে অব্যাহতি দিয়েছেন। এ ছাড়া সং-থায়েকের দুই সহযোগীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তারা গতকাল মঙ্গলবার এ খবর জানিয়েছেন।
জ্যাং সং-থায়েক ছিলেন উত্তর কোরিয়ার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন।
দক্ষিণ কোরিয়ার বিরোধীদলীয় এক আইনপ্রণেতা জানান, সে দেশের সংশ্লিষ্ট পার্লামেন্টারি কমিটিকে জাতীয় গোয়েন্দা সংস্থা জানায়, সং-থায়েককে শীর্ষ সামরিক পরিষদের (ন্যাশনাল ডিফেন্স কমিশন) উপপ্রধানের পদ থেকে অপসারণ করা হয়েছে। এ ছাড়া, তাঁর দুই সহযোগী রি ইয়ং-হা এবং জ্যাং সু-কিলের মৃত্যুদণ্ড গত নভেম্বরের মাঝামাঝি প্রকাশ্যে কার্যকর করা হয়েছে। এএফপি।