কিমের মৃত্যুতে দক্ষিণ কোরিয়ায় মিশ্র প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইলের মৃত্যুর খবরে দক্ষিণ কোরিয়ার নাগরিকেরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। নাগরিকদের একটা অংশ আশঙ্কা করছে, আবার কোরীয় উপদ্বীপে যুদ্ধ ছড়িয়ে পড়বে। তবে কেউ কেউ এমন স্বপ্নও দেখছে, প্রতিবেশী দেশ দুটি সব বিভেদ ভুলে আবার একত্র হবে।দক্ষিণ কোরিয়ার একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা কাওয়াক বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমি বাকরুদ্ধ। আমি মর্মাহত, শোকাহত। এর আগে বহুবার কিমের মৃত্যুর গুজব শোনা গেছে। কিন্তু এবার তিনি সত্যিই মারা গেলেন।’কিমের মৃত্যুর খবর শোনার পর রাজধানী সিউলের গাংঘাওমুন প্লাজায় গতকাল অন্তত দেড় শ মানুষ সমবেত হয়। তারা বলে, ‘চলো, এবার দুই কোরিয়াকে আবারও এক করি।’বিক্ষোভকারীদের একজন বলেন, ‘মনে হচ্ছে, ব্যথায় আক্রান্ত আমার একটি দাঁত পড়ে গেছে।’ এএফপি।