কিরগিজস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে গতকাল রোববার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ করা হয়েছে। গত বছর এক গণ-আন্দোলনের মুখে সাবেক প্রেসিডেন্ট কুরমান বাকিয়েভ ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলো।নির্বাচনে ১৬ জন প্রার্থী অংশ নিলেও প্রতিদ্বন্দ্বিতা হয়েছে মূলত বর্তমান প্রধানমন্ত্রী আলমাজবেক আতামবায়েভ এবং অপর দুই জাতীয়তাবাদী প্রার্থীর মধ্যে। মধ্যপন্থী প্রধানমন্ত্রী আতামবায়েভ পশ্চিমাদের কাছে গ্রহণযোগ্য। এদিকে দুই জাতীয়তাবাদী প্রার্থী হুমকি দিয়ে রেখেছেন নির্বাচন সুষ্ঠু না হলে নতুন করে গণ-আন্দোলন গড়ে তোলা হবে।২০১০ সালের সহিংস বিক্ষোভের পর সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশটিতে এবারের নির্বাচন আলাদা মাত্রা পেয়েছে। স্বাধীনতা লাভের পর ২০ বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে দেশটিতে স্বাভাবিক শান্তিপূর্ণভাবে প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর হয়নি।নির্বাচন কমিশন জানায়, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে এবং ভোটার উপস্থিতিও ছিল বেশ সন্তোষজনক।রাজধানী বিশকেকের একটি কেন্দ্রে ভোট দেওয়ার পর বিদায়ী প্রেসিডেন্ট রোজা ওতুনবায়েভা বলেন, ‘আমি আশাবাদী, জাতির ভবিষ্যতের স্বার্থে দেশের মানুষ আজ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। কোনো বিশৃঙ্খলা করবে না।’২০১০ সালে গণ-আন্দোলনের মুখে প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভের বিদায়ের পর ক্ষমতা নেন ওতুনবায়েভা। ক্ষমতা গ্রহণের পর তিনি দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। এএফপি।