কিরগিজস্তানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ওতুনবায়েভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিরগিজস্তানের অন্তর্বর্তী নেতা রোজা ওতুনবায়েভা আগামী শনিবার সে দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। অন্তর্বর্তী সরকারের একজন মুখপাত্র গতকাল বুধবার এ তথ্য জানিয়েছেন।ফরিদ নিয়াজোভ নামের ওই মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, রাজধানী বিশকেকে সোভিয়েত আমলে তৈরি একটি কনসার্ট হলে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনাড়াম্বর ওই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন রোজা ওতুনবায়েভা। মাত্র কয়েক দিন আগেই গণভোটে দেশটির নতুন সংবিধান অনুমোদন করা হয়। ওই সংবিধানে প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাস করা হয়।রক্তক্ষয়ী এক গণ-আন্দোলনের মাধ্যমে কিরগিজস্তানের প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভকে ক্ষমতাচ্যুত করার পর এপ্রিলে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। বাকিয়েভ এখন বেলারুশে অবস্থান করছেন। এএফপি।