কিরগিজস্তানের সাবেক প্রেসিডেন্টের ২৪ বছর সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিরগিজস্তানের সাবেক প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভকে ২৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির সামরিক আদালত। ব্যাপক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে গতকাল মঙ্গলবার এই দণ্ডাদেশ দেওয়া হয়। একই আদালত বাকিয়েভের ভাই জেনিসের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন।বাকিয়েভ ২০০৫ সালে কিরগিজস্তানের প্রেসিডেন্টের দায়িত্ব নেন। বাকিয়েভ ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে। ২০১০ সালে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন বাকিয়েভ। গতকাল বাকিয়েভ ও জেনিসের অনুপস্থিতিতে তাঁদের বিরুদ্ধে রায় ঘোষণা করেন আদালত। এএফপি।