কিশোর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ায় হামলার পরিকল্পনার অভিযোগে জঙ্গি আইএস দ্বারা অনুপ্রাণিত এক কিশোরকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ। গত শনিবার ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি ও উসকানি দেওয়ার সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশি হেফাজতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘আমরা যুক্তরাজ্যের এক ব্যক্তির সঙ্গে অস্ট্রেলিয়ার এক ব্যক্তির কথোপকথনের প্রমাণ পেয়েছি। আমাদের বিশ্বাস, এটা বিশ্বাসযোগ্য সন্ত্রাসী হুমকি।’
এএফপি