কিশোর আসামির বিরুদ্ধে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নয়াদিল্লিতে একটি চলন্ত বাসে গণধর্ষণের শিকার এক ছাত্রীর মৃত্যুর ঘটনায় কিশোর অপরাধ আদালতে বিচারাধীন আসামি ১৭ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। আদালত সূত্র এ কথা জানায়।গতকাল বৃহস্পতিবার সকালে ওই কিশোরের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।সূত্র জানায়, এই কিশোরের বিরুদ্ধে গত ডিসেম্বর ২৩ বছর বয়সী মেডিকেল ছাত্রীকে হত্যা, ধর্ষণ ও লুণ্ঠনে অন্যতম মুখ্য ভূমিকা পালনের অভিযোগ আনা হয়েছে।এ ঘটনায় নিম্ন আদালতে আরও পাঁচজন পূর্ণবয়স্ক আসামির বিচার চলছে।নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্র জানায়, অভিযোগ গঠনের সময় ওই কিশোর বিচারকের সামনে উপস্থিত ছিল।নাম প্রকাশে অনিচ্ছুক এ মামলার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত দুটি সূত্র জানায়, অপ্রাপ্ত বয়স্ক ওই কিশোরের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা, অপরাধের চক্রান্ত ও অস্বাভাবিক যৌনতার অভিযোগ আনা হয়েছে। তবে ওই কিশোর নিজেকে নির্দোষ দাবি করেছে।চলন্ত বাসে ওই ছাত্রীকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় ভারতজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। এ ঘটনায় কড়া শাস্তির বিধান রেখে ভারতে নারী নির্যাতন আইন সংশোধন করা হয়। এএফপি।