কিশোর-কিশোরীদের সাফল্যে শরীরচর্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোর-কিশোরীদের শরীরচর্চা ও পরীক্ষায় ভালো ফলাফলের মধ্যে যোগসূত্র খুঁজে পাওয়া গেছে।
কিশোর-কিশোরীদের শরীরচর্চা ও পরীক্ষায় ভালো ফলাফলের মধ্যে যোগসূত্র খুঁজে পাওয়া গেছে।

নিবিড় শরীরচর্চা শিক্ষাপ্রতিষ্ঠানে কিশোর-কিশোরীদের ভালো ফলাফলে অবদান রাখে। বিশেষ করে ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে সাফল্য লাভের ক্ষেত্রে শরীরচর্চা ভূমিকা রাখে বলে দাবি করেছে একদল গবেষক।
সম্প্রতি ব্রিটিশ জার্নাল অব স্পোর্টস মেডিসিনে প্রকাশিত একটি গবেষণার ফলাফলে এমন তথ্য উঠে এসেছে। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্কুলগামী প্রায় পাঁচ হাজার কিশোর-কিশোরীর ওপর গবেষণাটি পরিচালিত হয়। এতে শরীরচর্চা ও পরীক্ষার ভালো ফলাফলের মধ্যে যোগসূত্র খুঁজে পাওয়া গেছে। বিশেষ করে ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে সাফল্য লাভের ক্ষেত্রে শারীরিক অনুশীলন ভূমিকা রাখে।
যুক্তরাজ্যের স্ট্রাথক্লাইড ও ডানডি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা তাঁদের গবেষণায় দেখতে পান, শরীরচর্চা, বিশেষ করে মেয়েদের বিজ্ঞান বিষয়ে সাফল্য অর্জনে সহায়তা করে।
গবেষকেরা বলছেন, লিঙ্গভেদে মস্তিষ্কের ওপর শরীরচর্চার প্রভাব লক্ষ্য করা গেছে। তাঁদের ভাষ্য, এ বিষয়ে আরও গবেষণা পরিচালিত হলে এর ফলাফল ভবিষ্যতে গণস্বাস্থ্য ও শিক্ষানীতিতে প্রয়োগ করা যাবে।