প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের পুলিশ গতকাল শনিবার চমকে ওঠার মতো তথ্য দিয়েছে। ব্লাসফেমি আইনে অভিযুক্ত কিশোরী রিমশা মসীহর বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি ইসলামাবাদ পুলিশ। সে পবিত্র কোরআন শরিফের পাতা পুড়িয়েছে বলে যে অভিযোগ করা হয়েছিল, তার কোনো প্রত্যক্ষদর্শীও নেই। অভিযোগপত্রে পুলিশ দাবি করে, নিকটবর্তী একটি মসজিদের ইমাম মোহাম্মদ খালিদ চিশতি মেয়েটিকে ফাঁসাতে তার শপিং ব্যাগের ভেতর পবিত্র কোরআন শরিফের পাতা ঢুকিয়ে দিয়েছিল। তাদের তদন্তে প্রমাণিত হয়েছে, সেই পাতাগুলো পোড়ানো হয়েছে। এএফপি।