কিয়েভে নিহত ৯
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনের রাজধানী কিয়েভে সরকারবিরোধী বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অন্তত নয়জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির পার্লামেন্টের বাইরে বিরোধীদের আন্দোলনের জন্য স্থাপন করা তাঁবুতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাটি বিস্ফোরণে প্রকম্পিত হয়ে ওঠে। বিরোধী দলের দাবি হলো, সরকারের বিরুদ্ধে গত বছরের নভেম্বর থেকে আন্দোলন চালিয়ে এলেও তাতে কোনো কর্ণপাত করছে না সরকার। এরই ধারাবাহিকতায় গতকাল সরকারবিরোধী বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। বিবিসি, এপি।